‘যতদিন জননেত্রীকে বাংলাদেশে ফিরিয়ে না আনব, ততদিন ঘরে ফিরে যাব না’

০৭ আগস্ট ২০২৪, ০৭:৫১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
শপথ গ্রহণ অনুষ্ঠান

শপথ গ্রহণ অনুষ্ঠান © সংগৃহীত

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। তারা বলছেন, যতদিন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না আনব, ততদিন ঘরে ফিরে যাব না।

আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

এসময় নেতারা সমবেত কণ্ঠে বলেন, ‘আমি শপথ করছি যে যত দিন পর্যন্ত বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনব, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’

তারা বলেন, ‘আমি আরও শপথ করছি যে তার ওপর ঘটে যাওয়া সকল প্রকার অন্যায়ের প্রতিশোধ নেব। আজ থেকে আমাদের আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। আমি এই শপথ বাক্য বঙ্গবন্ধুর সমাধিসৌধ ছুঁয়ে করছি। আমাদের এই শপথ মহান রাব্বুল আলামিন কবুল করুক। আমিন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ সাইফুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য দেন।

এর আগে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছান। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর পর পবিত্র ফাতেহাপাঠ করে নেতা-কর্মীরা বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাৎ বারণকারীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, এই পরিস্থিতি আমাদের রাজনৈতিকভাবে মোকাবেল করতে হবে। শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখব।

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬