বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন ড. ইউনূস

০৭ আগস্ট ২০২৪, ০৮:০৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
ড. ইউনূস

ড. ইউনূস © সংগৃহীত

ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। বুধবার (৭ আগস্ট) ফ্রান্সের প্যারিস বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর দুইটা ২০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে রাতে রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান, দুই শিক্ষক ও সমন্বয়দের সাথে বৈঠকে ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে গড়ে ওঠা নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে গত সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সাথে ছিলেন। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

ট্যাগ: কোটা
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬