কাল থেকে চলবে হাইকোর্টের বিচারকাজ

০৭ আগস্ট ২০২৪, ০৩:৫৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM

© সংগৃহীত

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত আকারে সরাসরি ও ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) অনুষ্ঠিত হবে। বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপাতত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি আগামীকাল বৃহস্পতিবার থেকে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন সিদ্ধান্ত নেন যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ আগামী বুধ ও বৃহস্পতিবার (৭ ও ৮ আগস্ট) বন্ধ থাকবে। তবে সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের দাফতরিক কাজ পরিচালিত হবে। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন এ তথ্য জানান।

শখে বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬