বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হতো: কাদের সিদ্দিকী

০৭ আগস্ট ২০২৪, ১২:১১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
ষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী

ষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী © টিডিসি ফটো

বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস দেখার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বুধবার (৭ আগস্ট) দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনোভাবে এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ৩২’র বাড়ি যেভাবে জ্বলতে, পুড়তে ও ধ্বংস হতে দেখলাম। তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো।

তিনি বলেন, আসলে দেশে একটা বিপ্লব ঘটে গেছে। আমি ছাত্রদের এই আন্দোলনকে অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, নিশ্চয় আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। শেখ মুজিব কিছু করেনি। তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এই ধ্বংস, ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে।

কাদের সিদ্দিকী বলেন, আমি সব ছাত্র নেতাদের বলব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। সংখ্যালঘুদের রক্ষা করুন। আওয়ামী লীগ করা দোষ নই। কোনো আওয়ামী লীগ নেতার গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপনা করুন, আপনারা জয় তিলক পরুন।

তিনি বলেন, আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক। অধ্যাপক ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই। আমি চাই তিনি এক মুহূর্ত প্যারিসে বসে না থেকে দেশে এসে দায়িত্ব নিয়ে শান্তি প্রতিষ্ঠা করুক।

শখে বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬