শেখ হাসিনার আশ্রয় প্রার্থনা নিয়ে যা জানাল যুক্তরাজ্য 

০৭ আগস্ট ২০২৪, ১১:১২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM

© ফাইল ছবি

যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য দেশটিতে যেতে পারবেন না বলে জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে গেছেন। সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যেতে পারেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র মঙ্গলবার এনডিটিভিকে বলেন, ‘যেসব ব্যক্তির প্রয়োজন তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্বিত রেকর্ড রয়েছে। তবে আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। যাদের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন, তাদের প্রথমে নিরাপদ যে দেশে পৌঁছান, সেখানে আশ্রয় প্রার্থনা করা উচিত। এটি সুরক্ষার দ্রুততম পথ।’

পরে এ বিষয়ে শেখ হাসিনার ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেছে এনডিটিভি। সজীব ওয়াজেদ এনডিটিভিকে বলেছেন, ‘তাঁর (শেখ হাসিনা) আশ্রয় চাওয়ার খবর সঠিক নয়। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। তাই যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র এখনো জবাব দিচ্ছে না বলে যে কথাটি বলা হচ্ছে, তা সত্য নয়।’

শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে কি না, সে বিষয়ে প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি।’

শখে বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬