আওয়ামী লীগের কর্মসূচি প্রত্যাহারের প্রেস রিলিজটি ভুয়া

০৪ আগস্ট ২০২৪, ১২:৩২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
 ভাইরাল সংবাদ বিজ্ঞপ্তি

ভাইরাল সংবাদ বিজ্ঞপ্তি © সংগৃহীত

আওয়ামী লীগের কর্মসূচি প্রত্যাহার করেছে এমন একটি সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা গুজব বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার (৪ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কর্মসূচি প্রত্যাহার করে কোনো প্রকার প্রেস রিলিজ ইস্যু করা হয়নি। প্রেস রিলিজটি ভুয়া।

এর আগে রোববার প্রতিবাদ মিছিল এবং পরের দিন সোমবার বিকেল ৫টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোক র‌্যালি করার কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। শনিবার (৩ আগস্ট) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার রাতে আওয়ামী লীগ সব কর্মসূচি প্রত্যাহার করেছে বলে একটি প্রেস রিলিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ঢাকাবাসীর নিরাপত্তাজনিত কারণে ৪ আগস্ট এর বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের গৃহীত কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হলো।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬