নতুন ডিবি প্রধান কে এই আশরাফুজ্জামান

৩১ জুলাই ২০২৪, ০৯:০১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
আশরাফুজ্জামান

আশরাফুজ্জামান © সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে। বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ পদায়ন করা হয়েছে।

এতে বলা হয়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা), ডিএমপির (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।

মহা. আশরাফুজ্জামান বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা। ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স বিভাগের আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে আজ রাতেই ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ডিবি থেকে হারুন অর রশীদকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।

কক্সবাজারের নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, অন্য দুটির চেয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬
নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬