আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর রিটের বিষয়ে আদেশ বুধবার

৩০ জুলাই ২০২৪, ০১:৫০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM

© সংগৃহীত

আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনার বিষয়ে আগামীকাল বুধবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষে এ কথা জানান।

এদিন কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেন, ‘গত কদিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত।'

হাইকোর্ট আরও বলেন, ‌‌‘সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে। কিন্তু আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। পুলিশ কি আচরণ করবে তাতো সিআরপিসিতে পরিষ্কার বলা আছে।’

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা বাহিনীর প্রধান, নৌ বাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে রিটে।

শুনানিতে রিটকারীদের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার সারাহ হোসেন ও অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন তিন অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল এসএম মনির, মেহেদী হাসান চৌধুরী ও শেখ মোর্শেদ। এ ছাড়া আরও বক্তব্য রাখেন জেষ্ঠ্য আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, আজহারউল্লাহ ভূঁইয়া, নূরুল ইসলাম সুজন, শাহ মনজুরুল হক ও মনতাজউদ্দীন ফকির।

শুনানি শেষে ব্যারিস্টার সারাহ হোসেন সাংবাদিকদের বলেন, ‘তারা (শিক্ষার্থীরা) আমাদের সন্তান। তাদেরকে রক্ষার দায়িত্ব আমাদের। তাদের ওপর গুলি চলতে পারে না।’

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬