সমন্বয়কদের কবে ছেড়ে দেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ জুলাই ২০২৪, ০৬:০৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৩ AM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তারা ঝুঁকিমুক্ত, পুলিশ এটা মনে করলে তাদের ছেড়ে দেওয়া হবে। আজ রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পাঁচজন সমন্বয়ককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কবে নাগাদ পরিবারের কাছে ফিরে যেতে দেওয়া হবে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন, তারা নিজেরাই বলছিল যে, তারা ঝুঁকিতে আছেন। সেজন্য আমরা তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছি।

তিনি বলেন, তাদের জিজ্ঞাসা করা হচ্ছে, কোন কোন রাজনৈতিক দল কিংবা কারা তাদের প্ররোচনা দিয়েছে। পরবর্তীতে যে আন্দোলন সহিংস রূপ নিল সেগুলো আমরা তাদের জিজ্ঞাসা করছি। এগুলোর উত্তরও তারা দিচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখনও তাদের গ্রেপ্তার করিনি। আমাদের হেফাজতে আছে। আমরা চিন্তা করছি তাদের ঝুঁকিটা যদি মুক্ত হয়ে যায় তাহলে আমরা তাদের ছেড়ে দিতে পারবো কিনা, সেটি হিসাব-নিকাশ করছি। পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত তাহলে তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। আমরা তাদের গ্রেপ্তার করিনি।

গত শুক্রবার বিকেলে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নেয় পুলিশ। পরে গতকার শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’জন সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকেও গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

এবার একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৫ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরের পূবাইলে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে যশোরে লিফলেট বি…
  • ১৭ অক্টোবর ২০২৬
বৃত্তি পাচ্ছেন ৭০ লাখ ছাত্রী, বরাদ্দ ৪ হাজার কোটি টাকা
  • ১৭ অক্টোবর ২০২৬
জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউ…
  • ১৭ অক্টোবর ২০২৬
চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ প…
  • ১৭ অক্টোবর ২০২৬