আবু সাঈদের পরিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে আজ

২৮ জুলাই ২০২৪, ১০:০৫ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ © ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সদস্যরা আজ রোববার (২৮ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। ইতিমধ্যে তারা ঢাকায় পৌছেছেন। শনিবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ঢাকায় রওনা দেন তারা। 

আবু সাঈদের পরিবারের সদস্যরা রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন বেরোবির প্রক্টর শরিফুল ইসলাম। আজ রোববার (২৮ জুলাই) গণভবনে কোটা আন্দোলনে নিহত সবার পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশের হাসান।

জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেছেন, আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও তার স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তারা। সে ব্যবস্থা করা হয়েছে। তবে কখন দেখা হবে তা এখনো জানতে পারেননি।

আরো পড়ুন: ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ ও ঢাবি ছাত্রী নুসরাতকে তুলে নেয়ার অভিযোগ

আবু সাঈদের চাচাতো ভাই ওমর ফারুক বলেছেন, শনিবার সকালে রংপুরের জেলা প্রশাসক ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আবু সাঈদের বাবা-মা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।  

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। মা-বাবার ৯ সন্তানের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তান ছিল আবু সাঈদ।

আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমার্তন ২৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬
জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬