মোবাইল ইন্টারনেট কবে চালু হবে, জানাল বিটিআরসি

২৬ জুলাই ২০২৪, ০৩:৫৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৬ AM

© সংগৃহীত

আগামী সপ্তাহের শুরুর দিকে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। শুক্রবার সংস্থাটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, এখনো মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে।
 
তিনি বলেন, যেসব সঞ্চালন লাইন এবং ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে, ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেশার যেহেতু আরেকটু বেশি পড়বে, সেজন্য পরীক্ষা নিরীক্ষা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে রবি-সোমবারে চালু করার পরিকল্পনা আছে।
 
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৭ জুলাই বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা।

এর পরদিন সারা দেশে ব্রডব্যান্ড ইন্টানেটও বন্ধ করে দেওয়া হয়। পরে পাঁচ দিন পর গত মঙ্গলবার রাত থেকে গুরুত্বের ভিত্তিতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। 

শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘মাদক কারবারিদের কোনো টাইম আছে?’— ৬ জনকে পুলিশে দিলেন প্রতি…
  • ১৭ অক্টোবর ২০২৬
ক্যাম্পাস পরিষ্কারে রাবিতে চালু হচ্ছে ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ…
  • ১৭ অক্টোবর ২০২৬
‘আমার পাঁচ বছরের ছেলেটাও মায়ের সঙ্গে টয়লেটে আশ্রয় নিয়েছিল, …
  • ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে ২২০ পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন আগা…
  • ১৭ অক্টোবর ২০২৬
মাঠ থেকে বাংলাদেশের বিদেশি দুই কোচের ফোন চুরি!
  • ১৭ অক্টোবর ২০২৬