কোনো হত্যাই সরকার সমর্থন করে না: ওবায়দুল কাদের

২৬ জুলাই ২০২৪, ০২:০৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৬ AM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত ও বিচার হবে। যারা সহিংসতা চালিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কোনো হত্যাই সরকার সমর্থন করে না।

শুক্রবার (২৬ জুলাই) সকালে ধানমন্ডির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে দেশজুড়ে যে তাণ্ডব-হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তার দায় বিএনপি ও জামায়াতের। এই দায় থেকে বাঁচতে বিএনপি এখন আর্ন্তজাতিক তদন্ত দাবি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, একাত্তরে যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, একই কায়দায় সারাদেশ থেকে রাজধানীতে সুইসাইড স্কোয়াড ঢুকিয়ে নজিরবিহীন ধ্বংসলীলা ও লুটপাট চালানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে এরমধ্যেই এই তাণ্ডবের নির্দেশদাতা ও অর্থদাতাদের নাম বেরিয়ে আসছে। এর দায় থেকে বাঁচতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এখন আর্ন্তজাতিক তদন্তের দাবি করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন: শিক্ষার্থীদের রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি। তিনি বলেন, ’৭১-এর খুনি, ’৭৫-এর খুনি, ২১ আগস্টের খুনি, ২৪ সালেও একই খুনিরা। তারা হচ্ছে বিএনপি জামায়াত।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence