কোটা আন্দোলনে সহিংসতার অভিযোগে রাজধানীতে মোট গ্রেপ্তার ২২০৯

২৫ জুলাই ২০২৪, ০২:৪৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM
ডিএমপি

ডিএমপি © লোগো

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীতে সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২০১টি মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় এখন পর্যন্ত ২২০৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (২৪ জুলাই) ৭৩ মামলায় ১৭৫৮-কে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আজ ১২৮ মামলায় ৪৫১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে ২০১ জনকে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।

 
বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬
বিনা মূল্যে ইন্টার্নশিপ করুন ইউএনডিপিতে, থাকছে মাসিক ভাতা-ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে আগুন: টুপটুপ রিসোর্টের ইনচার্জ আটক
  • ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা
  • ১৭ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইন…
  • ১৭ অক্টোবর ২০২৬