দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে : সেনাপ্রধান

২৪ জুলাই ২০২৪, ০৩:৫৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে : সেনাপ্রধান

দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে : সেনাপ্রধান © সংগৃহীত

দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে—বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৪ জুলাই) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন সেনাপ্রধান।

সেনাবাহিনী প্রধান বলেন, দেশের কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। মূল সমস্যা ছিল ঢাকায়। অল্প সময়ে আমরা সব নিয়ন্ত্রণ করতে পেরেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের হয়ত আর অল্প কিছু দিন থাকতে হবে।

ওয়াকার-উজ-জামান আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ঢাকা থেকে শেরপুর আসার পথে সড়কে যানবাহনসহ মানুষের চলাচল স্বাভাবিক দেখেছি।

এদিকে, বুধবার থেকে কারফিউ শিথিল হওয়ায় সীমিত সময়ের জন্য খুলেছে অফিস-আদালত। পাশাপাশি আজ থেকে খুলেছে শিল্প কারখানাও। পোশাক শ্রমিকদের আইডি কার্ডই কারফিউ পাস হিসেবে বিবেচিত হচ্ছে।

কারফিউ তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বুধবার জানান, জনমনে স্বস্তি ফিরলে কারফিউ তুলে নেওয়া হবে। মন্ত্রী বলেন, ‘আপনারাই যখন বলবেন, আমরা স্বস্তি অনুভব করছি, তখনই কারফিউ প্রত্যাহার করা হবে।’

ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘সারা দেশে আমিই একমাত্র মেয়ে যে গেজেট থেকে বাদ পড়েছি’— দুই …
  • ১৭ অক্টোবর ২০২৬