লালন শাহর সৃষ্টি  বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম্পদ: খাদ্যমন্ত্রী

১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ PM
বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা © সংগৃহীত

খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা বলেছেন, বাউল সাধক লালন সাঁই তার গান ও দর্শনের মাধ্যমে মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং জাত-পাতের ঊর্ধ্বে মানুষের পরিচয়কে গুরুত্ব দিয়েছেন। তার সৃষ্টি বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবতাবাদী চিন্তা, অসাম্প্রদায়িক চেতনা ও সংগীতের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

জেলা প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সরকারি দেবেন্দ্র কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ মাহফিল খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাসসহ অন্যরা।

পরে বাউল শিল্পী লালন সংগীত পরিবেশন করা হয়।

ইন্টার্নশিপের সুযোগ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়…
  • ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে
  • ১৭ অক্টোবর ২০২৬
ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬