চার বিভাগে ভারী বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

২৪ জুলাই ২০২৪, ০৩:২২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
বৃষ্টি

বৃষ্টি © ফাইল ছবি

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি মৌসুমি বায়ুর সঙ্গে একীভূত হওয়ায় চার বিভাগের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৪ জুলাই) সকাল ৯টায় দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর পাশে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি মৌসুমি বায়ুর সঙ্গে একীভূত হয়ে গেছে। এর প্রভাবে বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, উপকূলীয় এলাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং দেশের পূর্বাঞ্চলীয় বিভাগ সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া এই বিভাগগুলোর অধিকাংশ জায়গায়, রাজধানী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 
ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘সারা দেশে আমিই একমাত্র মেয়ে যে গেজেট থেকে বাদ পড়েছি’— দুই …
  • ১৭ অক্টোবর ২০২৬