চারদিনে সংঘর্ষে সারাদেশে নিহত ১৪৮, শনিবারে ২৬

২১ জুলাই ২০২৪, ০৬:৩২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM

© সংগৃহীত

গত সোমবার (১৫ জুলাই) চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। গতকাল শনিবার (২১ জুলাই) পর্যন্ত ৬ দিনের মধ্যে চারদিন মৃত্যুর ঘটনা ঘটেছে। এই চারদিনে সারাদেশের কয়েকটি হাসপাতালে ও স্বজনদের তথ্যমতে ১৪৮ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে সব হাসপাতালের তথ্য পাওয়া যায়নি।

মৃত্যুর প্রথম খবর আসে গত মঙ্গলবার (১৬ জুলাই), এদিন ৬ জনের নিহতের খবর পাওয়া গেছে। পরদিন বুধবার (১৭ জুলাই) কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার (১৮ জুলাই) ৪১ জন, শুক্রবার (১৯ জুলাই) ৭৫ জন এবং গতকাল শনিবার (২১ জুলাই) ২৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে, গতকাল শনিবার নিহত ২৬ জনের মধ্যে ঢাকায় ১৫ জন, ময়মনসিংহে ৪ জন, সাভারে ৪ জন, গাজীপুরে ২ জন ও নরসিংদীতে একজন মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের বেশির ভাগই তরুণ ও যুবক। তবে নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য ও কিশোর রয়েছে।

 

ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘সারা দেশে আমিই একমাত্র মেয়ে যে গেজেট থেকে বাদ পড়েছি’— দুই …
  • ১৭ অক্টোবর ২০২৬