রাজধানীর উত্তরা পূর্ব থানায় আগুন

১৮ জুলাই ২০২৪, ০৪:৩১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
আগুন

আগুন © সংগৃহীত

বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১টা ৩০ মিনিটে উত্তরা পূর্ব থানায় অগ্নিসংযোগের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাত ব্যক্তিরা এই অগ্নিসংযোগ করেছে।

এদিকে মিরপুর কাজীপাড়ায় কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে কাজীপাড়ায় অবস্থান নেয়। পুলিশ তাদের বাধা দিলে শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশের টিয়ারশেল ছোড়ার পর শিক্ষার্থীরা পুলিশের একটি বক্সে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষের ফলে পুরো এলাকা থমথমে হয়ে ওঠে।

এছাড়া রাজধানীর রামপুরা হাজীপাড়া বেটার লাইফ হাসপাতালের সামনে কোটা আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে। শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি, ফলে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে আগুন ধরায় এবং ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বাধা দেয়।

 
ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘সারা দেশে আমিই একমাত্র মেয়ে যে গেজেট থেকে বাদ পড়েছি’— দুই …
  • ১৭ অক্টোবর ২০২৬