বিটিভি ভবনে আগুন

১৮ জুলাই ২০২৪, ০৩:৩৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
বিটিভি ভবন

বিটিভি ভবন © সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনে আগুনের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এসময় সেখানে কিছু আন্দোলনকারীকে দেখা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ ছিল না।

এছাড়াও ভবনের সামনে পার্কিং স্টেশনে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেয়া হয়। এদিকে রামপুরা পুলিশ ফাঁড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সেখানে অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা গেছে।

এদিকে, বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের মধ্যে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় শিক্ষার্থীসহ শতাধিক আহত হয়েছেন।

নিহতের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, এদিন সকালে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের মাঝে ত্রিমুখী সংঘর্ঘের ঘটনা ঘটে। সারা দেশে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে আজ (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এরপর বেলা ১১টার দিকে পুলিশ সড়ক অবরোধ মুক্ত করতে গেলে তাদের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার শুরু হয়। এক পর্যায়ে পুলিশে তাদের ছত্রভঙ্গ করেতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘সারা দেশে আমিই একমাত্র মেয়ে যে গেজেট থেকে বাদ পড়েছি’— দুই …
  • ১৭ অক্টোবর ২০২৬