শিক্ষার্থীদের সেভ করতে বললেন আয়মান সাদিক

১৮ জুলাই ২০২৪, ০৩:১৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
আয়মান সাদিক

আয়মান সাদিক © সংগৃহীত

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‌্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে' আজ কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই পরিস্থিতে অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক নতুন করে শিক্ষার্থীদের পক্ষে পোস্ট দিয়েছেন। 

বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত ১ টা ১৯ মিনিটে দিকে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি।

চলমান ইস্যু নিয়ে একটি ফটোকার্ড দিয়ে তাতে লেখেন, ‘সেভ আওয়ার স্টুডেন্টস’। আর ফটোকার্ডটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অল আইয়েজ অন আওয়ার স্টুডেন্টস’। অর্থাৎ, ‘সবার নজর আমাদের শিক্ষার্থীদের দিকে’।

এর আগে গত ১৩ জুলাই কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন আয়মান সাদিক। সেসময় তিনি লেখেন, ‘কোটা সংস্কার চাই। মেধা হোক সবচেয়ে বড় কোটা’। এর একদিন পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনারও প্রতিবাদ জানান আয়মান সাদিক।

সোমবার (১৫ জুলাই) সোয়া ৬টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হামলার প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক এ শিক্ষার্থী। ঢাবির সাদা-কালো লোগোর ওপর ছোপ ছোপ রক্তের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে আয়মান লিখেছেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’

এদিকে, মাদারীপুরে কোটা বাতিলের দাবিতে আন্দোলনের সময় পুলিশের ধাওয়ায় শকুনি লেকে পড়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম দিপ্ত দে (২১)। তিনি মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

 
ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘সারা দেশে আমিই একমাত্র মেয়ে যে গেজেট থেকে বাদ পড়েছি’— দুই …
  • ১৭ অক্টোবর ২০২৬