হতাশ হওয়ার কারণ নেই, আদালতের রায়ে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবে: প্রধানমন্ত্রী

১৭ জুলাই ২০২৪, ০৭:৩৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ আদালতের রায় আসা না পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেছেন, আশা করি, তারা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবে। তাদের হতাশ হওয়ার কারণ নেই। এসময় শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারানোর বেদনা যে কত কষ্ট, তা আমার চেয়ে আর কেউ বেশি জানে না।

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে সারাদেশে ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন ও রংপুরে একজন নিহত হন। এছাড়া আহত হন আরও অনেকে।

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বসতঘরে প্রবেশ করে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অতঃপর যুবক আটক 
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদও ভেরিফিকেশনে বাদ, প্রাথমিকের সহকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
‎ঢাবি ছেড়ে জাবির আইনে ভর্তি, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন না…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬