আজও কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি

১৬ জুলাই ২০২৪, ০৮:৩৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ আজ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবে

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ আজ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবে © সম্পাদিত

কোটা সংস্কারপন্থীরা চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবেন তারা। এরপর চলমান অবরোধ কর্মসূচিও পালন করা হবে বলে তারা জানিয়েছেন। সোমবার (১৫ জুলাই) রাতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। 

একইদিন কাছাকাছি সময়ে ছাত্রলীগও নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই, আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রলীগ। আজ মঙ্গলবার বেলা দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ এ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।

এর আগে নতুন কর্মসূচি ঘোষণা করে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, তাদের ওপর হামলা পরিকল্পিতভাবে হয়েছে। সরকার এ আন্দোলন সহিংসভাবে বন্ধের চেষ্টা করছে। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি নতুন কর্মসূচির ঘোষণা দেনে। এতে দেশের সাধারণ মানুষেরও শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন: কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় অ্যামনেস্টির নিন্দা

নাহিদ ইসলাম বলেন, সবাই দেখেছে কীভাবে হামলা চালানো হয়েছে। হামলায় তাদের দু’শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। চলমান এ আন্দোলন এখন সাধারণ মানুষের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের থামানোর চেষ্টা করা হয়েছে।

একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
close