পাহাড় ধসে কক্সবাজারে শিশুসহ ২ জনের মৃত্যু

১১ জুলাই ২০২৪, ০৯:৫৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
পাহাড় ধসে কক্সবাজারে শিশুসহ ২ জনের মৃত্যু

পাহাড় ধসে কক্সবাজারে শিশুসহ ২ জনের মৃত্যু © সংগৃহীত

ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে কক্সবাজার শহরের সিকদার পাড়া ও পলাং কাটা এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের সিকদার পাড়া এলাকার হাসান (১০), পলাং কাটা এলাকার নূর জাহান (২৭)।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, কক্সবাজার ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। 

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এই পর্যন্ত দুইজনের মৃত্যু সংবাদ শুনেছি।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬