বিএনপি কোটা-শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে: ওবায়দুল কাদের

০৩ জুলাই ২০২৪, ০৮:৪২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে। বুধবার (৩ জুলাই) বিকেলে সাভারে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন পরনির্ভর। তবে পরের ওপর নির্ভর করে কোনোদিন আন্দোলন হয় না। বিএনপির মনের জোর কমে গেছে। মানুষের শক্তি যত কমে মুখের বিষ ততই উগ্র হয়ে যায়।

তিনি বলেন, বিএনপির রাজনীতি এখন গাড়ি চালকদের মতো, কখন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে ঠিক নেই। সড়ক ও নদী পথে নয়, বিএনপি এখন আকাশ পথে চলে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি নেতাদের দিনের আরাম ও রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন তারেকের ডাক আসে। কখন কার চাকরি নট হয়ে যায় কেউ জানে না। বড় বড় নেতারা সবাই তারেক আতঙ্কে আছে।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬