গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

২৭ জুন ২০২৪, ০৭:৫৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ © ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর পার হয়। কিছু দূর যাওয়ার পর মির্জাপুর রেলওয়ে স্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

হানিফ আলী বলেন, ইঞ্জিন বিকলের সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকল্প ইঞ্জিন পৌঁছালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় এ পথে চলাচলকালী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি দিয়েছে।

 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
  • ১৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
  • ১৮ অক্টোবর ২০২৬
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬
খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬