রাতে স্ত্রীর গলাকেটে সকালে ফাঁস নিলেন স্বামী

২৭ জুন ২০২৪, ০৪:১০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

যশোরের মনিরামপুরে স্ত্রীর গলাকেটে হত্যার চেষ্টার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বামী। বুধবার (২৬ জুন) মধ্যেরাত দেড়টার দিকে উপজেলার নেহালপুর ইউনিয়নের ঝাউতলা গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় রেফার করেছে।

বৃহম্পতিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার নেহালপুর ইউনিয়নের ঝাউতলা গ্রাম থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ।

নিহত উজির আলী (৪৮) ওই গ্রামের বাসিন্দা। তার পৈত্রিক বাড়ি একই ইউনিয়নের দক্ষিণ বালিধা গ্রামে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

ওসি মেহেদী মাসুদ বলেন, “পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ভ্যানচালক হাতেম আলী ধারাল বটি দিয়ে তার স্ত্রী রোজিনার গলা কেটে হত্যার চেষ্টা করেন।

“এ সময় তাদের ছেলের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গেলে হাতেম ঘর থেকে পালিয়ে যায়। এরপর সকালে বাড়ির পাশের একটি সজনে গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।“

এদিকে রাতেই প্রতিবেশিরা রোজিনাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেন বলে জানান ওসি মেহেদী মাসুদ।

নিহতের প্রতিবেশিদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “উজির ও তার স্ত্রী রোজিনা তাদের এক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ঝাউতলা গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। দুজনই একাধিক বিয়ে করেছেন।”

পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
মাঝপথেই পিএসএল শেষ ইমনের
  • ১১ এপ্রিল ২০২৬
close