তিন দিনের কর্মসূচি দিল বিএনপি

২৬ জুন ২০২৪, ০২:১৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
তিন দিনের কর্মসূচি দিল বিএনপি

তিন দিনের কর্মসূচি দিল বিএনপি © ফাইল ফটো

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৬ জুন) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, যৌথসভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৯ জুন (শনিবার) রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ওইদিন বিকেল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগামী ১ জুলাই (সোমবার) একই দাবিতে সারাদেশের সব মহানগরে সমাবেশ পালন করবে দলটি। 

এছাড়াও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ৩ জুলাই (বুধবার) দেশের সব জেলা সদরে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যেকোনো সময় তার জীবনহানি হতে পারে। এমন মামলায় অন্যরা মুক্তি পেলেও আদালতের দোহাই দিয়ে বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।

খালেদা জিয়া সামনে আসলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সম্ভব হবে না দাবি করে মির্জা ফখরুল বলেন, তার মুক্তিই এখন বিএনপির একমাত্র লক্ষ্য। এ সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার সহযোগিতা না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬