শেরপুরে গোয়াল ঘরে ঝুলছিল শিক্ষকের মরদেহ

২৫ জুন ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM

© সংগৃহীত

শেরপুর শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে মাসুদুর রহমান (৪৬) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) সকালে নিজ বাড়ির গোয়াল ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদুর রহমান স্থানীয় গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্মবিষয়ক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মাসুদুর রহমান শ্রীবরদী উপজেলা কাকিলাকুড়া ইউনিয়নে গবরীকুড়া গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে।

কাকিলাকুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব বলেন, স্কুলশিক্ষক মাসুদ সম্পর্কে আমার ভাতিজা। সকালে মাসুদের পরিবার ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে দেখেন মাসুদের মরদেহ গোয়াল ঘরে ঝুলছে।

তিনি বলেন, তাৎক্ষণিক থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে আসে। মরদেহের পাশে একটি চিরকুট পড়েছিল ছিল। এতে লেখা ছিল,‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ছেলের কবরের পাশে যেন আমাকে মাটি দেওয়া হয়।’

তিনি আরও বলেন, তার কোনো শত্রু নেই। আমাদের জানা মতে কারও সঙ্গে ঝামেলাও নেই। গতরাতে রাতে খেলা দেখে ঘুমাতে যায়। সকালে কি হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমরা শোকাহত।

শ্রীবরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গোয়াল ঘর থেকে উদ্ধার করি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close