নেত্রকোনায় একদিনে পানিতে ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু 

২৩ জুন ২০২৪, ০৯:২৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM

© সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর ও পূর্বধলা এই দুই উপজেলায় একদিনেই নদী ও পুকুরের পানিতে ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন দুর্গাপুর ও বাকি তিনজন পূর্বধলা উপজেলার।

রোববার (২৩ জুন) দুপুরে দুর্গাপুর পৌরশহরের তৈরি বাজার এলাকার সোমেশ্বরী নদীতে গোসল নেমে পানিতে ডুবে জাহাঙ্গির (৫) নামের এক শিশু এবং কুল্লাগড়া ইউনিয়নের শশারপাড় গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যায় আফিয়া নামে দুই বছরের আরেক শিশু।

মৃত শিশু জাহাঙ্গির ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কুল্লাতলী গ্রামের জহিরুল ইসলামের ছেলে। আর নিহত আফিয়া দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শশারপাড় গ্রামের ইমরান মিয়ার মেয়ে।

অপরদিকে, সকালে পূর্বধলায় বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে সালমা আক্তার (২১) নামে এক নারী মৃত্যু হয়। আর নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর কংস নদ থেকে তাসকিন (৭) ও নোমান (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত সালমা আক্তার উপজেলা আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের নওয়াব আলীর মেয়ে।

শিশু তাসকিন সদর উপজেলার সাতপাই (উল্লাবাড়ি) গ্রামের আল মামুনের ছেলে ও শিশু নোমান পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঁচমারকেন্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব ও পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পানিতে ডুবে নিহত চার শিশুসহ পাঁচ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় দুই থানাতেই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তারা।

ট্যাগ: মৃত্যু
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close