বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম, বাবা-মায়ের বকাঝকায় ফাঁস নিলেন তরুণী

২৩ জুন ২০২৪, ১২:০০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ভোলার লালমোহন উপজেলায় মোসা. তানজিলা বেগম নামে ১৮ বছর বয়সী এক তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত তানজিলা ওই এলাকার মো. তছির আহমদের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, স্থানীয় বিবাহিত এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তানজিলা। এ নিয়ে তার বাবা-মা তাকে রাগারাগি করেন। যার জন্য বাবা-মায়ের সঙ্গে অভিমান করেন তানজিলা। এরই রেশ ধরে শনিবার সকালে নিজ বসতঘরের পেছনের বারান্দার সিলিং ফ্যানের সঙ্গে নিজের ব্যবহারিত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ওই তরুনী। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। খোঁজাখুঁজির একপর্যায়ে তার রুমের চালার টিন ফাঁক করে ভেতরে তাকিয়ে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছেন তরুনী তানজিলা। পরে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে যান এবং পুলিশকে ঘটনা জানান।

তিনি আরো জানান, এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে শনিবার বিকালে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নতুন পে স্কেলে বকেয়া বেতন হিসেব করবেন যেভাবে
  • ১৮ অক্টোবর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬