রাসেলস ভাইপার ভেবে পিটিয়ে মারা হল অজগর

২৩ জুন ২০২৪, ১১:২০ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
রাসেলস ভাইপার ভেবে পিটিয়ে মারা হল অজগর

রাসেলস ভাইপার ভেবে পিটিয়ে মারা হল অজগর © সংগৃহীত

কুমিল্লা আদর্শ সদরের শালধর এলাকায় গোমতী নদীর চরে রাসেল ভাইপার ভেবে একটি অজগর প্রজাতির সিবোল্ড সাপ পিটিয়ে মারা হয়েছে। শনিবার (২২ জুন) সাপটিকে পিটিয়ে মারেন মো. শামীম নামের এক যুবক। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পেশায় গাড়িচালক মো. শামীম জানান, শখের বসে শুক্রবার রাতে গোমতী নদীতে জাল পাতেন। শনিবার ভোরে গিয়ে দেখেন একটি সাপ তার জালে পেঁচিয়ে আছে। জাল বেঁধে রাখার বাঁশ দিয়ে সাপটিকে মেরে জঙ্গলে ফেলে দেন। তার আগে মেরে ফেলা সাপের ছবি ও ভিডিও নিজের মোবাইল ফোনে ধারণ করেন। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা সাপটিকে রাসেল ভাইপার মনে করে আতঙ্কিত হয়ে ওঠেন। তবে সাপটি রাসেল ভাইপার নয়।

বন্যপ্রাণী নিয়ে কাজ করা মোশারফ হোসেন বলেন, এটা অজগর প্রজাতির সিবোল্ড সাপ। মিঠাপানি সংলগ্ন স্থানে বসবাস করে। বাংলাদেশে অন্য কোথাও এ ধরনের সাপ খুব এটা দেখা যায় না। এটা মৃদু বিষধর সাপ। 

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার জানান, সাপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবুও যদি কাউকে সাপ দংশন করে তাহলে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন। কারণ, প্রতিটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম (সাপের দংশনের প্রতিষেধক) মজুত রয়েছে।

 
অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই
  • ০৩ মার্চ ২০২৬
ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তি…
  • ০৩ মার্চ ২০২৬
দুদকের মামলায় গ্রেপ্তার কাজী জাফরউল্লাহ
  • ০৩ মার্চ ২০২৬
রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে ক্যাব রাজশাহীর সচেতনতামূলক সভা
  • ০৩ মার্চ ২০২৬
বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী ও টিউশন ফি-মুক্ত দেশসমূহ
  • ০৩ মার্চ ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি হতে পারে ঈদের আগেই
  • ০৩ মার্চ ২০২৬