ভারত ভ্রমণে গিয়ে না ফেরার দেশে বাংলাদেশি জুনায়েদ

২৩ জুন ২০২৪, ১০:১২ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
ভারত ভ্রমণে গিয়ে না ফেরার দেশে বাংলাদেশি জুনায়েদ

ভারত ভ্রমণে গিয়ে না ফেরার দেশে বাংলাদেশি জুনায়েদ © সংগৃহীত

ভারত ভ্রমণ শেষে দেশে ফেরার পথে বাংলাদেশি নাগরিক জুনায়েদ হোসাইনের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তামাবিল-ডাউকি সীমান্তে এ ঘটনা ঘটে। এরপর রাত সাড়ে ১২টার দিকে ভারতীয় ডাউকি ইমিগ্রেশন পুলিশ মরদেহ তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্থান্তর করে। নিহত জুনায়েদ হোসাইন রাজধানী ঢাকার শ্যামলীতে বসবাস করতেন। তার পিতার নাম ইকবাল হোসেন।

ইমিগ্রেশন সূত্র জানায়, জুনায়েদ হোসাইন গত ১৯ জুন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারত ভ্রমণে গিয়েছিলেন। ২২ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে ভারতের ডাউকি ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন। ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)'র চেকপোস্টে আসার পর তিনি জানান তার সন্তানের পাসপোর্টে ভারতের ডাউকি ইমিগ্রেশনে সিল দেওয়া হয়নি।

পাসপোর্টে সিল আনতে পুনরায় ইমিগ্রেশনে যাওয়া পথে জুনায়েদ হোসেন বুকের ব্যথা অনুভব করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সাথে সাথে ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জুনায়েদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের (ইনচার্জ) রুনু মিয়া জানান, ঘটনার পর ডাউকি ইমিগ্রেশন পুলিশ বিষয়টি আমাদের অবগত করেন। ঘটনায় পর ভারত ডাউকি পুলিশ আইনগত প্রক্রিয়া শেষ করে রাত সাড়ে ১২টার দিকে জুনায়েদ হোসাইনের মরদেহ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ তামাবিল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নতুন পে স্কেলে বকেয়া বেতন হিসেব করবেন যেভাবে
  • ১৮ অক্টোবর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬