সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ, কাল থেকে শুরু লম্বা ছুটি

১৩ জুন ২০২৪, ০৯:২৫ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM
সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার আগে আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামীকাল থেকে মোট ৫ দিনের ছুটিতে যাবেন তারা। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি আর তিন দিন ঈদের ছুটি। আজ অফিস শেষে বাড়ি ফিরতে শুরু করবেন অনেকে। ঈদের পর আগামী বুধবার (১৯ জুন) খোলা হবে সরকারি অফিস।

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী সোমবার (১৭ জুন) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এ হিসাব করে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। 

এ উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন (রোব, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি থাকবে। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শুরু হবে ১৪ জুন থেকে। তারা ছুটি কাটাবেন ১৮ জুন পর্যন্ত। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

এদিকে, ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ২ দিন ছুটি নিলেই টানা ৯ দিনের ছুটি কাটাতে পারবেন। এক্ষেত্রে কায়দা করে ১৯ ও ২০ জুন ঐচ্ছিক ছুটি নিতে হবে। তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে ৯ দিনে। ফলে ২১ ও ২২ জুন পর্যন্ত প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে ঈদের ৩ দিনের মূল ছুটির আগের ২ দিনই চলে যাবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে।

আরও পড়ুন: আজ থেকে ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। তবে পশু কোরবানি করা যায় ৩ দিন- ১০, ১১ ও ১২ জিলহজ।

 
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬