আজ থেকে ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩ জুন ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
আজ থেকে ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

আজ থেকে ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান © সংগৃহীত

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে ছুটির বিজ্ঞপ্তিও দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১৩ জুন) থেকে ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। সে হিসেবে মোট ২০ দিন বন্ধ থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু ঈদের ছুটি আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে, তাই আপাতত ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি দিতে পারে। গ্রীষ্মকালীন ছুটি নিয়ে কোনো পরিবর্তন হলে তা পরে জানিয়ে দেওয়া হবে। আগামী ২ জুলাই পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে বলে জানান তিনি।

শিক্ষকরা জানিয়েছেন, সাধারণত গ্রীষ্মকালীন ছুটি জুন মাসে হয়ে থাকে। যেহেতু ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়েছে। এই ছুটি এক মাস হওয়ার কথা থাকলেও চলতি বছর শীত ও তীব্র গরমের কারণে বেশ কিছুদিন স্কুল বন্ধ ছিল। তাই গ্রীষ্মকালীন ছুটি কিছুটা কমিয়ে আনা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি আলাদা করেও দিতে পারেন।

এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। অন্যবার পরীক্ষার দিন যেসব শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোতে ক্লাস বন্ধ থাকে। তবে এবার পরীক্ষার দিনও ক্লাস চালু রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। 

মঙ্গলবার (১১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক চিঠিতে সব পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষে এবং যেদিন পরীক্ষা নেই, সেদিন চলমান রাখার জন্য বলা হলো। তবে শ্রেণি কার্যক্রম চলমান রাখতে পাবলিক পরীক্ষায় যেন বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হলো। এ বিষয়ে সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।’ বিষয়টি অতি জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদল নেতা তরিকুলের স্ট্যাটাস, চাইলেন ত্যাগের মূল্যায়ন
  • ১৩ জুলাই ২০২৬
বাঁশখালীতে ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বিএনপি নেতা আ…
  • ১৩ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বেকার তৈরির কারখানা: শিবির সভাপতি
  • ১৩ জুলাই ২০২৬
শিক্ষা ক্যাডারের ১৫ কর্মকর্তাকে বদলি, তালিকা দেখুন এখানে
  • ১৩ জুলাই ২০২৬
কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবি’র অংশগ্রহণ
  • ১৩ জুলাই ২০২৬
ফের জেন জি বিক্ষোভে উত্তাল নেপাল 
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence