এশিয়াটিক সোসাইটিতে ‘ড. হারুন-অর-রশিদ গোল্ড মেডেল’ প্রবর্তন

১১ জুন ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা সংক্রান্ত অনুষ্ঠান

ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা সংক্রান্ত অনুষ্ঠান © টিডিসি ফটো

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে ড. হারুন-অর-রশিদ গোল্ড মেডেল প্রবর্তন এর শুভ সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) বিকেল ৩টায় গোল্ড মেডেল প্রদান সংক্রান্ত ড. হারুন-অর-রশিদ ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা হয়।

বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ, বাঙালির স্বতন্ত্র জাতিসত্তা এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতি বিষয়ক গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন এবং সংশ্লিষ্ট বিষয়ে মৌলিক শ্রেষ্ঠ গবেষণা-গ্রন্থ রচনার জন্য এই মেডেল প্রদান করা হবে বলে জানা গেছে। চলতি বছর থেকেই এর কার্যক্রম শুরু হবে।

ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমানে এশিয়াটিক সোসাইটির সভাপতি দেশের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, কৃতী গবেষক ড. হারুন-অর-রশিদ, এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানসহ কাউন্সিল সদস্যবর্গ ও অন্যানারা উপস্থিত ছিলেন।

 
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬