বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

২২ মে ২০২৪, ১০:৩১ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না © ফাইল ছবি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্ট প্রকল্পের আওতায় পাইপলাইন অপসারণ/প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর বিভিন্ন স্থানে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বুধবার (২২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড) এলাকার সকল আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 
ট্যাগ: জাতীয়
আল্লাহর বাড়ি গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ঠিক না
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স ক…
  • ১৯ অক্টোবর ২০২৬
বাগেরহাটে লোকালয়ে বাঘের পায়ের ছাপ, এলাকায় মাইকিং
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আমার ছেলেও গেল, বোনও গেল—সব হারিয়ে আমি এখন নিঃস্ব’
  • ১৯ অক্টোবর ২০২৬
বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, কার্যক্রম বন্ধ
  • ১৯ অক্টোবর ২০২৬
ঘরের মাঠেও খেলা হচ্ছে না লিটনের?
  • ১৯ অক্টোবর ২০২৬