মাল্টা উপকূলে ৩৫ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

২০ মে ২০২৪, ১০:২২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
৩৫ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী

৩৫ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী © ফাইল ফটো

তিন দিন ধরে ভূমধ্যসাগরে ভেসে থাকার পর মাল্টা উপকূলে একটি ক্ষতিগ্রস্ত নৌকা থেকে ৩৫ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দাতব্য সংস্থার জাহাজ ওশান ভাইকিংয়ের উদ্ধারকারী দল। খবর এএফপির।

তারা উত্তর লিবিয়ার বেনগাজি থেকে যাত্রা শুরু করে ইতালির সিসিলি দ্বীপে যেতে চেয়েছিলেন। দাতব্য সংস্থা এসওএস মেডিটেরানি জানায়, ২০১৯ সাল থেকে ভূমধ্যসাগরে ১০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তাদের উদ্ধার জাহাজ ওশান ভাইকিং। সর্বশেষ এ ৩৫ জনকে উদ্ধার করলো জাহাজটি।  

ইতালি কর্তৃপক্ষ উদ্ধার হওয়া ব্যক্তিদের অ্যাড্রিয়াটিক উপকূলে দেশটির অটোনা বন্দরে নামানোর অনুমতি দিয়েছে। ইউরোপমুখী অনিয়মিত অভিবাসন স্রোতের সামনের সারির দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম। প্রায়ই দেশটি সমুদ্রে উদ্ধারস্থল থেকে অনেক দূরের বন্দরে অভিবাসনপ্রত্যাশীদের নামাতে উদ্ধার জাহাজগুলোকে নির্দেশনা দেয়।

 
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬