আমি কথা বলার চেয়ে কাজ করতে বেশি পছন্দ করি: আ.ফ.ম রুহুল হক

২০ মে ২০২৪, ০৯:৩৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
সংবর্ধনা সভায় আ.ফ.ম রুহুল হক এমপি

সংবর্ধনা সভায় আ.ফ.ম রুহুল হক এমপি © টিডিসি ছবি

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির আগমন উপলক্ষ্যে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) বিকালে সাতক্ষীরা পৌর মেয়রের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক। এ সময় তিনি বলেন, আমি কথা বলার চেয়ে কাজ করতে বেশি পছন্দ করি। আমি কাজের মানুষ, সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে আমাকে দিয়ে আপনারা কাজ করিয়ে নেবেন। পৌর সভার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কারণ পৌর সভার উন্নয়ন হলে সাতক্ষীরা জেলার উন্নয়ন হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে তা কেউ অস্বীকার করতে পারবে না।তিনি আরও বলেন, পদ্মা সেতু নিয়ে বিরোধী দলীয় নেতা কর্মীরা সমালোচনা করেছিল। অথচ বর্তমানে সারাদেশের মানুষ তার সুফল ভোগ করছে। 

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র রাবেয়া পারভীন, ৭নং কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টু, ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপুসহ সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
close