বজ্রপাতে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৯ মে ২০২৪, ১১:১৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
মাহমুদ অভি ও মাহাদী হাসান

মাহমুদ অভি ও মাহাদী হাসান © সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উত্তর কুহুমা গ্রামের মজুমদার বাড়ির আতিকুর রহমান মজুমদারের ছেলে মাহাদী হাসান (১৭) এবং ঘোপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও মধ্যম লাঙ্গল মোড়া গ্রামের ফজলুল করিমের ছেলে শাহীন মাহমুদ অভি (১৫)।

রোববার (১৯ মে) দুপুরের দিকে উপজেলার রাধানগর ও গোপাল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহত মাহাদী হাসান এ বছর আলিম পাস করে ফেনীতে অনার্স প্রথম বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। আর শাহীন মাহমুদ অভি নিজকনজুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। 

উত্তর কুহুমা গ্রামের ইউপি সদস্য মাহতাব উদ্দিন মজুমদার জানান, দুপুরে মাহাদী হাসান মাঠ থেকে গরু আনতে বাড়ি থেকে বের হন। গরুর কাছাকাছি গেলে তার ওপর বজ্রপাত ঘটে। এসময় তাকে মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহাদীকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুরে গরু আনতে গিয়ে আর বাড়ি না ফেরায় শাহীন মাহমুদ অভিকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কৃষি জমিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় অভিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম।

‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
close