জামায়াত আমিরের ‘আউল-ফাউল’ বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন

১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ PM
রাশেদ খাঁন ও জামায়াত আমির

রাশেদ খাঁন ও জামায়াত আমির © টিডিসি সম্পাদিত

জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যকে ‘আউল-ফাউল’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, এসব বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে। তিনি বলেন, জামায়াতের আমির একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। তার বক্তব্যে এখনো ছাত্রলীগের সেই স্টাইল লক্ষ্য করা যাচ্ছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় বারোয়ারী পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, ‘জামায়াতের আমির মাঝে মধ্যে যে ধরনের আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন, তা শুনে মানুষ হাসি-তামাশা করছে। জামায়াতের আমির একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন, ছাত্রলীগের স্টাইলে তার বক্তব্য এখনো লক্ষ্য করছি।’

এ সময় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনাও করেন রাশেদ খাঁন। দলটির উদ্দেশে তিনি বলেন, ‘যারা একাত্তরে বাংলাদেশ চায়নি, তাদের সাথে জোট করে বাংলাদেশ গঠন করা যাবে না।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বারবার প্রমাণ করেছে। যা ঐতিহাসিকভাবে প্রমাণিত। সেই সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই।’

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage