ফারুক হাসান

জামায়াত-এনসিপির সাইবার বুলিংয়ের কারণেই ইশরাক হোসেনের পদত্যাগ

১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ PM
মো. ফারুক হাসান

মো. ফারুক হাসান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সাইবার বুলিংয়ের কারণেই ইশরাক হোসেনকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ফারুক হাসান এ কথা বলেন। 

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘জামায়াত ও এনসিপির পক্ষ থেকে অনবরত সাইবার হামলার শিকার হতে হয়েছে ইশরাক হোসেনকে, যার জের ধরে শেষ পর্যন্ত তাকে পদত্যাগের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলো। অথচ ইশরাক হোসেন মাদক ব্যবসায়ীদের জন্য এক আতঙ্কের নাম ছিলো।’ ফারুকের মন্তব্য, ইশরাক হোসেননের সাথে অবিচার করা হলো। ঢাকা শহরে মাদক কারবারিরা আরো বড় মাফিয়া হয়ে উঠবে।

এর আগে দেওয়া এক স্ট্যাটাসে ফারুক লিখেন, ব্যক্তি ইশরাক হোসেনের সমালোচনা থাকতে পারে, ভুল ত্রুটিও থাকতে পারে; কিন্তু ইশরাক হোসের ভিতরে তারুণ্যের বারুদ প্রবাহমান। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের প্রয়োজন সে যেকোনো দলেরই হোক না কেন। আজ ইশরাক হোসেন পদত্যাগ করলে ঢাকা শহরে মাদক কারবারিরা আরো বড় মাফিয়া হয়ে উঠবে।

ফারুক এ-ও লিখেন, বাংলাদেশকে যারা মাদকমুক্ত দেখতে চায় না, তারাই মুলত ইশরাক হোসেনের সমালোচনা করছে! মাদকের বিরুদ্ধে ইশরাক হোসেন বাঘের বাচ্চার মতো কাজের একটা কাজ করেছেন!

ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কো…
  • ১১ নভেম্বর ২০২৬
‘ব্যাড টাচের’ শিকার ছাত্রী, সহায়তা চাওয়ায় প্রক্টর বললেন- ‘ব…
  • ১১ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950