ফেনীতে বজ্রপাতে নিহত এক কলেজছাত্র

১৯ মে ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
নিহত শিক্ষার্থী মাহাদী হাসান

নিহত শিক্ষার্থী মাহাদী হাসান © সংগৃহীত

ফেনীতে বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৯ মে) দুপুরে ফেনীর ছালনাইয়ার উত্তর কুহুমা গ্রামে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত ওই শিক্ষার্থীর নাম মাহাদী হাসান। তিনি  ছালনাইয়ার উত্তর কুহুমা গ্রামের প্রবাসী আতিকুর রহমান মজুমদারের ছেলে। মাহাদী এবার এসএসসি পাস করে প্রথম বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম বজ্রপাতে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বজ্রপাতে যুবক নিহত হওয়ার খবর শুনেছি। জানা গেছে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া হাসপাতালে এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলেন হাসপাতালে আনার পূর্বে সে মারা গেছে। লাশ দাফনে প্রস্তুতি নিচ্ছে পরিবার।’

 
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close