লাঠি হাতে সড়ক অবরোধ অটোরিকশা চালকদের, যানজট

১৯ মে ২০২৪, ০১:২৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
বিক্ষোভ

বিক্ষোভ © সংগৃহীত

রাজধানীর মিরপুরের বিভিন্ন জায়গায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা লাঠি হাতে বিক্ষোভে নেমেছেন। সড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

রোববার সকাল থেকে মিরপুর-১, ১১, কালশী এবং ১০ নম্বর গোলচত্বর থেকে আগারগাঁও পর্যন্ত রোকেয়া সরণী বিভিন্ন অংশে অবস্থান নেয় চালকরা।

তারা লাঠি হাতে সড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে অবরোধ করায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী ও কর্মমুখী মানুষদের পড়তে হয়েছে ভোগান্তিতে।

বিক্ষুব্ধ চালক কয়েকজন প্যাডেলচালিত রিকশাচালককে মারধর এবং কয়েকটি বাসের কাচ ভাঙচুর করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বলেন, বিভিন্ন এলাকা থেকে অটোরিকশাচালকরা মিরপুর-১০ নম্বর চত্বরে এসে জড়ো হয়ে অবস্থান করছেন। কোনো যানবাহনকে চলাচল করতে দিচ্ছেন না।

তিনি বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলছে পুলিশ। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

গত ১৫ মে ফিটনেসহীন বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ব্যাটারিচালিত কোনো গাড়ি (তিন চাকার) যেনো ঢাকা সিটিতে না চলে।

হঠাৎ করে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশে বিপাকে পড়ে যায় চালকরা। আর ব্যাটারিচালিত অটোরিকশাকে কেন্দ্র করে তৈরি হয়েছে আরও নানা উপখাত। সব মিলে এই খাত ঘিরে গেলো কয়েক বছরে নীরবেই গড়ে উঠেছে লাখো মানুষের কর্মসংস্থান, চিন্তায় পড়েছেন তারাও। 

ট্যাগ: আন্দোলন
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬