কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ

১৯ মে ২০২৪, ০১:০৮ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM

© সংগৃহীত

কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলে হামলার ঘটনায় দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১৮ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ পরামর্শ দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, উজবেকিস্তানে বাংলাদেশের দূতাবাস কিরগিজ প্রজাতন্ত্রের সঙ্গে একযোগে কাজ করে। সেখান থেকে বিশকেকের সহিংসতার ঘটনায় বর্তমানে কিরগিস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও দূতাবাস যোগাযোগ করছে। কিরগিজ প্রজাতন্ত্রের প্রাসঙ্গিক কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, পরিস্থিতি আইন প্রয়োগকারী সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে।

শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলা হয়, শিক্ষার্থীদের এই মুহূর্তের জন্য বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে যেকোনো সমস্যায় ২৪ ঘণ্টা উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. নাজমুল আলমের সঙ্গে (+998930009780) যোগাযোগ করার অনুরোধ করা হলো।

উল্লেখ্য, কিরগিজস্তানে স্থানীয় সংঘাতের কারণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার বাংলাদেশি শিক্ষার্থীরা। গত সোমবার  কিরগিজস্তানের রাজধানী বিসকেকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিসরের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। তবে ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা এখনও জানা যায়নি।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়াল গ্রেপ্তার
  • ১৯ অক্টোবর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতার সম্মানী পাবেন কবে, জানালেন আন্তঃশিক্ষ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফেসবুকে যত্রতত্র পোস্ট-রিল? যেভাবে সাজাবেন ইচ্ছামতো
  • ১৯ অক্টোবর ২০২৬
তামিমের বার্তা ফাঁস করলেন বাংলাদেশ কোচ
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পরিচয়ে বিধবার কানের দুল নি…
  • ১৯ অক্টোবর ২০২৬
পিএসসি নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ পদে নিয়োগ দেবে কর্মকর…
  • ১৯ অক্টোবর ২০২৬