বিরিয়ানি নিতে আসা শিশু আফরুজার প্রাণ গেল ট্রাক্টরের চাপায়

১৮ মে ২০২৪, ০৬:৪৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
নিহতের স্বজনদের আহাজারি

নিহতের স্বজনদের আহাজারি © টিডিসি ফটো

কুমিল্লার দেবীদ্বারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আফরুজা নামে ৬ বছরের এক শিশুর প্রাণ কেড়ে নিল ব্রিকস ফিল্ডের ইট বহনকারী বেপরোয়া ট্রাক্টর। শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার পদ্মকোট গ্রামের সরকার বাড়ি মসজিদের পাশে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, বেপরোয়া ট্রাক্টরটি চাপা দেয়ার পর স্থানীয়রা আফরুজাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। নিহত আফরুজা পদ্মকোট গ্রামের রিকশা শ্রমিক আব্দুল আউয়ালের মেয়ে।

পদ্মকোট বাজারের প্রত্যক্ষদর্শী কাঠমিস্ত্রি জুয়েল মিয়া জানান, পদ্মকোট গ্রামে একটি ঈদগাঁ প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকার সভা শেষে আগতদের বিরিয়ানির প্যাকেট বিতরণ করার সময় বিরিয়ানি নিতে এসে শিশু আফরুজা সড়কের পাশে দাঁড়িয়েছিল। এসময় উপজেলার চরবাকর মনির ব্রিক্স ফিল্ডের ইট বহনকারী একটি দ্রুতগামী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়ে কেউ মৌখিক বা লিখিত অভিযোগ করেননি।

 
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence