শনিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান

১৮ মে ২০২৪, ০৮:১৬ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
শনিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান

শনিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান © সংগৃহীত

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট, দোকানপাট বন্ধ রাখা হয়। কেনাকাটার প্রয়োজনে হয়তো প্রতিদিনই আপনাকে কোথাও না কোথাও যেতে হয়। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোন মার্কেটে যাবেন আজ। কিন্তু সেই মার্কেট খোলা আছে কিনা তা হয়তো জানেন না। কোনো কাজে গিয়ে যদি দেখেন সেখানকার কার্যক্রম বন্ধ তখন মূল্যবান সময় নষ্ট হয়। তাই সেগুলো সম্পর্কে জানা থাকলে আমাদের জন্য সুবিধা হয়। 

তাই কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে আগে জেনে নিন আজ শনিবার ( ১৮ মে ) কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট অর্ধদিবস বন্ধ থাকবে: 
বাংলাবাজার, শ্যামবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, শাঁখারী বাজার, চাঙ্খারপুল ও লক্ষ্মীবাজার।

যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে:
গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন ও ইসলামপুর কাপড়ের দোকান।

আরও পড়ুন: আজ ১৫ ঘণ্টা গ্যাস কম থাকবে যেসব এলাকায়

যেসব দর্শনীয় স্থান বন্ধ থাকবে:
শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্ধ থাকে শিশু একাডেমি ও জাদুঘর। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। 

 
ট্যাগ: জাতীয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়াল গ্রেপ্তার
  • ১৯ অক্টোবর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতার সম্মানী পাবেন কবে, জানালেন আন্তঃশিক্ষ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফেসবুকে যত্রতত্র পোস্ট-রিল? যেভাবে সাজাবেন ইচ্ছামতো
  • ১৯ অক্টোবর ২০২৬
তামিমের বার্তা ফাঁস করলেন বাংলাদেশ কোচ
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পরিচয়ে বিধবার কানের দুল নি…
  • ১৯ অক্টোবর ২০২৬
পিএসসি নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ পদে নিয়োগ দেবে কর্মকর…
  • ১৯ অক্টোবর ২০২৬