ফেনীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

২০ এপ্রিল ২০২৪, ১২:০৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM
শাকিল হক শান্ত

শাকিল হক শান্ত © সংগৃহীত

ফেনীর-সোনাগাজী পুরাতন রাস্তার মাথায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাকিল হক শান্ত (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শাকিলসহ তিন বন্ধু ফেনী থেকে মুহুরি প্রজেক্ট যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের কচি ভিলার সিরাজ মিয়ার ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজীতে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল তার প্রাইভেটকার চালিয়ে সোনাগাজী থেকে ফেনীতে আসার পথে ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের পুরাতন রাস্তার মাথা নামক স্থানে দুর্ঘটনায় পতিত হন। স্থানীয়রা আহত আবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।

ফেনীর সোনাগাজী-দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইন বলেন, প্রাইভেটকারটি নিযন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে আহত অবস্থায় শাকিলকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু ডায়েরি হবে। দুর্ঘটনার অন্য কোনো কারণ আছে কী না, সেটি তদন্ত করে দেখা হবে।

 
গ্রিল কেটে বাসায় চুরি, পূর্ব অভিজ্ঞতায় থানায় যেতে ‘অরুচি’ র…
  • ২০ অক্টোবর ২০২৬
ইন্টারভিউতে নিজের ‘শক্তি ও দুর্বলতা’ সম্পর্কিত প্রশ্নের সের…
  • ২০ অক্টোবর ২০২৬
শেরপুরে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
ঈদগাঁও-ঈদগড় সড়কে একই স্থানে এক দিনে দুই দফা ডাকাতি
  • ২০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের পুকুর থেকে যুবকের মরদেহ উদ…
  • ২০ অক্টোবর ২০২৬
গাজীপুরে ৭৩ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন
  • ২০ অক্টোবর ২০২৬