ত্রাণের শাড়ি দুই বন্ধুর স্ত্রীকে দেয়া নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM

প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে গরীব ও দুস্থদের জন্য দেওয়া শাড়ি দুই বন্ধুর স্ত্রীকে উপহার দিয়ে সমালোচনার মুখে পড়ে হবিগঞ্জের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এরপর বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে এক ভিডিও বার্তায় তিনি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা করে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন।

ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন বলেন, সরকারের পক্ষ থেকে সাড়ে ৪শ বা ৫শ শাড়ি, লুঙ্গি দেওয়া হয়। কিন্তু আমার এলাকায় মানুষ থাকে তিন থেকে চার লাখ। তারা আশা করে থাকে সংসদ সদস্য হিসেবে আমি তাদের কিছু না কিছু উপহার দেব। সরকারি বরাদ্দ বণ্টন প্রক্রিয়াতে কে, কাকে দিচ্ছে, এর দায় কী এমপি হিসেবে আমি নিতে পারি। আমি সব কিছু বণ্টনে সব সময় খোঁজ-খবর নিয়ে থাকি। তারপরও কাউকে গরিব মনে করে সরকারের পক্ষ থেকে কিছু উপহার দিয়ে থাকলে তিনি যদি সেটা গ্রহণ না করেন তাহলে সেটি ফিরিয়ে দেওয়া অথবা প্রকৃত গরিবদের বিতরণ করে দেওয়া উচিত।

তিনি আরও বলেন, আমার এলাকার ইতিহাস বদলানোর জন্য আমি নির্বাচিত হওয়ার পর থেকে কাজ করে যাচ্ছি। স্বাধীনতার পর গত ৫০ বছরে প্রধানমন্ত্রী যে ঈদ উপহার দেন এটা আমার এলাকায় এই প্রথম আমিই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করি। যা এর আগে কোনো সংসদ সদস্য করেননি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে গরীব ও দুস্থদের জন্য দেওয়া শাড়ি উপহার দেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনের দুই বন্ধুর স্ত্রীকে। তার দুই বন্ধু এ উপহার প্রত্যাখ্যান করে ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি সামনে আসে; যা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

গ্রিল কেটে বাসায় চুরি, পূর্ব অভিজ্ঞতায় থানায় যেতে ‘অরুচি’ র…
  • ২০ অক্টোবর ২০২৬
ইন্টারভিউতে নিজের ‘শক্তি ও দুর্বলতা’ সম্পর্কিত প্রশ্নের সের…
  • ২০ অক্টোবর ২০২৬
শেরপুরে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
ঈদগাঁও-ঈদগড় সড়কে একই স্থানে এক দিনে দুই দফা ডাকাতি
  • ২০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের পুকুর থেকে যুবকের মরদেহ উদ…
  • ২০ অক্টোবর ২০২৬
গাজীপুরে ৭৩ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন
  • ২০ অক্টোবর ২০২৬