রাজধানীর খিলগাঁও এক যুবকের মরদেহ উদ্ধার

১৯ এপ্রিল ২০২৪, ০১:০৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকার একটি বাসা থেকে মো. জামাল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের গ্রামের বাড়ি,জামালপুর সদর উপজেলার জাফর সাইল গ্রামে। তার বাবার নাম নুর মিয়া। বর্তমানে সিপাহীবাগ এলাকায় থাকতেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আল হাসান জানান, খবর পেয়ে খিলগাঁও সিপাহীবাগের শাহিনুরবাগ একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কিনা বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আটক, আজীবনের জন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূ…
  • ০৪ এপ্রিল ২০২৬
এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৪ এপ্রিল ২০২৬
হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সি…
  • ০৪ এপ্রিল ২০২৬
পিরোজপুরে ক্লাস চলাকালে বৈদ্যুতিক পাখা খুলে দুই শিক্ষার্থী …
  • ০৪ এপ্রিল ২০২৬