শখের বাইকে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

১৯ এপ্রিল ২০২৪, ১২:১৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
নিহত তানভির জামান

নিহত তানভির জামান © সংগৃহীত

শখের বাইকে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় তানভির জামান (২৩) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে পটিয়া থেকে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। 

যাওয়ার পথেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।
 
নিহত তানভির জামান পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মীর বাড়ির বদিউজ্জামানের ছেলে।  তিনি আনোয়ারা ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তানভির জামান সবার বড়।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ৮টি বাইকযোগে ১৫ জন বন্ধুরা মিলে মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার বেড়াতে রওনা হন পটিয়া থেকে। যাওয়ার পথেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি এলাকায় পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপ তানভির জামানের বাইকে ধাক্কা দিলেই এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘাতক পিকআপটি পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। 

নিহতের মামা রহমত উল্লাহ বলেন, খবর পেয়ে আমরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাই। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

গ্রিল কেটে বাসায় চুরি, পূর্ব অভিজ্ঞতায় থানায় যেতে ‘অরুচি’ র…
  • ২০ অক্টোবর ২০২৬
ইন্টারভিউতে নিজের ‘শক্তি ও দুর্বলতা’ সম্পর্কিত প্রশ্নের সের…
  • ২০ অক্টোবর ২০২৬
শেরপুরে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
ঈদগাঁও-ঈদগড় সড়কে একই স্থানে এক দিনে দুই দফা ডাকাতি
  • ২০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের পুকুর থেকে যুবকের মরদেহ উদ…
  • ২০ অক্টোবর ২০২৬
গাজীপুরে ৭৩ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন
  • ২০ অক্টোবর ২০২৬